নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজা উপত্যকার অবরুদ্ধ বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহকারী ত্রাণবাহী নৌবহর ‘ফ্লোটিলা’ আটকে দেওয়া এবং এর অভিযাত্রীদের ওপর নির্যাতনের অভিযোগে

2026-08-22T20:13:27+00:00
2026-08-22T20:13:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ফ্লোটিলার নৌযাত্রীদের আটক-নির্যাতন
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:১৩ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
গাজা উপত্যকার অবরুদ্ধ বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ সরবরাহকারী ত্রাণবাহী নৌবহর ‘ফ্লোটিলা’ আটকে দেওয়া এবং এর অভিযাত্রীদের ওপর নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। 

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয় এই পরোয়ানা জারি করে। 

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক জলসীমায় সাধারণ ত্রাণকর্মীদের আটক, নির্যাতন এবং স্বাধীনতায় হস্তক্ষেপের দায়ে নেতানিয়াহুসহ ইসরায়েলি সেনাসদস্য অ্যাফেক মোসকোভিৎজের বিরুদ্ধে এই আইনি নির্দেশ জারি করা হয়েছে। 

তাদের দ্রুত গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও আহ্বান জানানো হয়েছে।


উল্লেখ্য, গত মে মাসে স্পেন থেকে ছেড়ে আসা ৫০টি নৌযানের ফ্লোটিলা বহরে ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪৩০ জন মানবাধিকারকর্মী উপস্থিত ছিলেন। তবে গাজায় পৌঁছানোর আগেই তাদের যাত্রা থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। পরবর্তীতে নিজ দেশে ফেরত এসে অভিযাত্রীরা ইসরায়েলি সেনাদের হাতে পাশবিক নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন। 

এসব অভিযোগের ভিত্তিতে ইতঃপূর্বে ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াও আলাদাভাবে বিচারিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নেতানিয়াহু  গ্রেফতারি পরোয়ানা  তুরস্ক  ফ্লোটিলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: