চট্টগ্রামের রাউজানে ভিমরুলের কামড়ে নাজিম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ছিটিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দীন ওই এলাকার অছি মিয়া সওদাগর বাড়ির মৃত বজল আহম্মেদের পুত্র। ঘটনায় গুরুতর আহত মাহাবুল আলম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, স্থানীয় একটি চায়ের দোকানে চা-নাস্তা খেয়ে সড়কে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই ভিমরুলের তাদের দুজনকে আক্রমণ করতে শুরু করেন। এসময় গুরুতর আহত অবস্থায় নাজিমকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে ভিমরুলের কামড়ে আহত মাহাবুল আলমকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের বিষয়ে জানতে জে.কে হাসপাতালের চিকিৎসক স্বপন কান্তি দাশ জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত একজনকে হাসপাতালে আসা হয়। তাকে হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়।
অপরদিকে আহত মাহাবুল আলমের বিষয়ে জানতে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান বলেন, ভিমরুলের কামড়ে আহত এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বর্তমানে সুস্থ আছেন।
সময়ের আলো/আতা