কোরআন প্রতিযোগিতায় বিজয়ী খ্রিষ্টান যুবক, ওমরাহ পুরস্কার তুলে দিলেন মুসলিম প্রতিবেশীকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তঃধর্মীয় সম্প্রীতি, শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য ও হৃদয়স্পর্শী উদাহরণ সৃষ্টি করেছেন মিশরের এক খ্রিষ্টান তরুণ। কোরআনবিষয়ক এক প্রতিযোগিতায় অংশ

2026-08-22T21:32:20+00:00
2026-08-22T21:32:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কোরআন প্রতিযোগিতায় বিজয়ী খ্রিষ্টান যুবক, ওমরাহ পুরস্কার তুলে দিলেন মুসলিম প্রতিবেশীকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৩২ পিএম 
কোরআন প্রতিযোগীতায় বিজয়ী মিনা । ছবি : সংগৃহীত
আন্তঃধর্মীয় সম্প্রীতি, শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য ও হৃদয়স্পর্শী উদাহরণ সৃষ্টি করেছেন মিশরের এক খ্রিষ্টান তরুণ। কোরআনবিষয়ক এক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ জিতে সেই মহামূল্যবান পুরস্কারটি নিজের জন্য না রেখে তুলে দিয়েছেন তার দীর্ঘদিনের এক মুসলিম প্রতিবেশীর হাতে। প্রতিবেশীর জীবনের শেষ ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতেই ওই খ্রিষ্টান যুবক এই প্রশংসনীয় উদ্যোগ নেন।

সংবাদমাধ্যম স্কাই নিউজ আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটে প্রখ্যাত ইসলামি বক্তা ড. আইমান আবু ওমরের পরিচালিত একটি জনপ্রিয় অনলাইন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজিত কোরআনকেন্দ্রিক ওই কুইজ প্রতিযোগিতায় ওমরাহ জেতার আশায় অংশ নিচ্ছিলেন 'উম্মে আলী' (আসল নাম মোনা) নামের এক বয়োবৃদ্ধ মুসলিম নারী। বিষয়টি খেয়াল করেন তার দুই দশকের পুরোনো প্রতিবেশী মিনা নামের এক খ্রিষ্টান যুবক।

উম্মে আলীর সঙ্গে মিনার পরিবারের দুই যুগেরও বেশি সময় ধরে গভীর হৃদ্যতা। উম্মে আলীকে বড় বোনের মতো শ্রদ্ধা করেন মিনা। প্রতিবেশীর ওমরাহ পালনের আকুলতা দেখে মিনা সিদ্ধান্ত নেন, যেকোনো মূল্যে উম্মে আলীর জন্য ওমরাহের একটি টিকিট তিনি নিশ্চিত করবেন। উম্মে আলী যেন কোনো কারণে বাদ পড়ে না যান, তাই জয়ের সম্ভাবনা বাড়াতে মিনা নিজে প্রতিযোগিতায় অংশ নিয়ে একটানা ৫০ থেকে ৬০ বার সঠিক উত্তর লিখে পাঠান।


অবশেষে মিনার সেই কৌশল ও প্রচেষ্টা সফল হয়। কুইজ প্রতিযোগিতার লটারিতে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত হন মিনা নিজে, যার পুরস্কার ছিল সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র ওমরাহ পালনের সুযোগ। তবে পুরস্কার জেতার পরপরই তিনি কোনো দ্বিধা ছাড়া তা তার মুসলিম প্রতিবেশী উম্মে আলীর হাতে তুলে দেন।

পুরস্কার পাওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন উম্মে আলী। তিনি জানান, শারীরিকভাবে চলাফেরার সক্ষমতা থাকতে থাকতে ওমরাহ পালন করা ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, যা আজ মিনার কারণে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রতিবেশীর চোখের কোণে আনন্দের পানি দেখে অভিভূত মিনা বলেন, "ওমরাহ পালনের একটি টিকিট যে মানুষের মনে এতটা অসীম আনন্দ এনে দিতে পারে, তা আমি আগে কল্পনাও করতে পারিনি।"

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই মিশরসহ পুরো বিশ্বে প্রশংসার জোয়ার বইছে। মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর পারস্পরিক সম্প্রীতি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের এক বিরল দৃষ্টান্ত হিসেবে এই ঘটনাকে দেখছেন সবাই।

সময়ের আলো/টিকে
  বিষয়:   কোরআন  প্রতিযোগিতা  বিজয়ী  খ্রিষ্টান যুবক  ওমরাহ  পুরস্কার  মুসলিম  প্রতিবেশী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: