ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ‘দ্যা লাইটিং বোল্ট’

খেলা

স্প্রিন্ট ট্র্যাকে প্রাপ্তির খাতা পূর্ণ করার পর অ্যাথলেটিকসের সর্বকালের সেরা তারকা উসাইন বোল্ট এবার যুক্ত হলেন ইংল্যান্ডের ফুটবলে। বিশ্বের দ্রুততম

2026-08-22T23:37:08+00:00
2026-08-22T23:37:08+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ‘দ্যা লাইটিং বোল্ট’
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পিএম 
ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ‘দ্যা লাইটিং বোল্ট’ । ছবি : সংগৃহীত
স্প্রিন্ট ট্র্যাকে প্রাপ্তির খাতা পূর্ণ করার পর অ্যাথলেটিকসের সর্বকালের সেরা তারকা উসাইন বোল্ট এবার যুক্ত হলেন ইংল্যান্ডের ফুটবলে। বিশ্বের দ্রুততম এই জ্যামাইকান অলিম্পিয়ান আনুষ্ঠানিকভাবেই ইংল্যান্ডের ম্যানচেস্টারভিত্তিক চেশায়ার ভেটেরান্স ফুটবল লিগের দল ‘উইথেনশ ভেটস এফসি’র (Wythenshawe Vets FC) খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়েছেন।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (FA) অফিশিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত খেলোয়াড়দের তালিকায় ঠাঁই পেয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা। লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড় হতে হলে ন্যূনতম ৩৫ বছর বয়স হতে হয়। ক্লাব কর্তৃপক্ষ এখনো কোনো বড় আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, এফএ-র খ খাতায় তাঁর নাম উঠে যাওয়ায় রেসলিং ও ফুটবল বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে।


উইথেনশ ভেটস এফসি দলটি ইতোমধ্যে একাধিক সাবেক তারকা ফুটবলারের ঠিকানা হিসেবে পরিচিত। দলটিতে খেলছেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক ফরোয়ার্ড এমিল হেসকি, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক আন্তোনিও ভ্যালেন্সিয়া, মানচেস্টার সিটির প্রিমিয়ার লিগজয়ী ডিফেন্ডার জোলিয়ন লেস্কট এবং লেস্টার সিটির চ্যাম্পিয়ন মিডফিল্ডার ড্যানি ড্রিঙ্কওয়াটার। এ ছাড়া সাবেক প্রিমিয়ার লিগ তারকা পাপিস সিসে ও ওউমার নিয়াসের মতো নামগুলো এই দলের স্কোয়াড মাতাচ্ছেন। এবার সেই তারকা পুঞ্জিতে যোগ দিতে যাচ্ছে বিশ্বের দ্রুততম মানব 'লাইটনিং বোল্ট'-এর নাম।

স্প্রিন্ট ট্র্যাক থেকে ২০১৭ সালে অবসর নেওয়ার পরই পেশাদার ফুটবলার হওয়ার গভীর ইচ্ছা ব্যক্ত করেছিলেন বোল্ট। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার এ-লিগের ক্লাব 'সেন্ট্রাল কোস্ট মেরিনার্স'-এর হয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এক লড়াইয়ে জোড়া গোল করে ফুটবল বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছিলেন। পরবর্তীতে চুক্তি জটিলতায় ক্লাব ছাড়লেও ফুটবলপ্রেমী হিসেবে ফুটবল খেলায় ফেরার এই সুযোগ বোল্ট আবারও কাজে লাগালেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইংল্যান্ড  ফুটবল  দ্যা লাইটিং বোল্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: