অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রধান শিক্ষক-আয়া আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং একই বিদ্যালয়ের আয়াকে আটক

2026-08-22T23:53:00+00:00
2026-08-22T23:53:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রধান শিক্ষক-আয়া আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:৫৩ পিএম 
বাঘা থানা। সংগৃহীত ছবি
রাজশাহীর বাঘায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং একই বিদ্যালয়ের আয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার একটি বাড়ি থেকে দুইজনকে আটক করে পুলিশ।

জানা যায়, উপজেলার উত্তর গাঁওপাড়া গ্রামের এক বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে গত দুই বছর ধরে ভাড়া থাকতেন দেলোয়ার হোসেন ও আয়া। এর আগেও ওই আয়াকে নিয়ে আপত্তি জানিয়ে দেলোয়ার হোসেনের স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভাড়া বাড়িতে এই আয়াকে নিয়ে মাঝে মাঝে ২-৩ ঘণ্টা সময় কাটাতেন। বিনিময়ে বাড়ির মালিককে প্রতি মাসে ১৫০০ টাকা ভাড়া দিতেন দেলোয়ার হোসেন। 


স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে ওই ঘরে অবরুদ্ধ করে রাখে। এর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বাঘা থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক বলেন, অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে তাদেরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   অসামাজিক কর্মকাণ্ড  প্রধান শিক্ষক  আয়া  আটক  রাজশাহী  বাঘা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: