হিলি প্রেসক্লাবের সভাপতি সময়ের আলোর গোলাম রব্বানী, সম্পাদক সোহেল রানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদেনির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর হিলি প্রতিনিধিমো. গোলাম রব্বানী

2026-08-23T02:18:27+00:00
2026-08-23T02:57:44+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
হিলি প্রেসক্লাবের সভাপতি সময়ের আলোর গোলাম রব্বানী, সম্পাদক সোহেল রানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:১৮ এএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ২:৫৭ এএম
ছবি : সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর হিলি প্রতিনিধি মো. গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক পদে সোহেল রানা ।  

শনিবার (২২ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মো. গোলাম রব্বানী ১৫ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭১ টিভির হিলি প্রতিনিধি মো. ছামিউল ইসলাম আরিফ পান ১১ ভোট।

এদিকে নির্বাচনে অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহসভাপতি সারাবাংলার হিলি প্রতিনিধি হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত স্বদেশের হিলি প্রতিনিধি আলী মর্তুজা সরকার, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভির হিলি প্রতিনিধি মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিজয় টিভির হিলি প্রতিনিধি সাব্বির হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক সাপ্তাহিক জিরো পয়েন্টের স্টাফ রিপোর্টার জনী শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সকালের শিরোনামের হিলি প্রতিনিধি সেলিম মীর, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক লালমনিরহাট অনলাইনের মো. আবিদ হোসেন রাসেল এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক দৈনিক ঘোষণার হিলি প্রতিনিধি তহিদুল ইসলাম।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

পুনরায় নির্বাচিত সভাপতি মো. গোলাম রব্বানী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, বস্তুনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে হিলি প্রেসক্লাবের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সময়ের আলো/এসএকে



  বিষয়:   হিলি  প্রেসক্লাব  সভাপতি  গোলাম রব্বানী  সম্পাদক  সোহেল রানা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: