এবার হাওড়কন্যা রুনা খান!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান কাজ শুরু করলেন নতুন একটি সিনেমার। সুনামগঞ্জের হাওড় এলাকায় শুটিং শুরু হওয়া ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা

2026-08-23T04:22:22+00:00
2026-08-23T04:22:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
এবার হাওড়কন্যা রুনা খান!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:২২ এএম 
অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী রুনা খান কাজ শুরু করলেন নতুন একটি সিনেমার। সুনামগঞ্জের হাওড় এলাকায় শুটিং শুরু হওয়া ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। গত প্রায় সাত দিন ধরে সেখানে এই সিনেমার শুটিংয়ে রুনা খান কাজ করছেন। জানা গেছে এ মাসের পুরোটাই সেখানে শুটিং চলবে।

সিনেমাটি নিয়ে রুনা খান বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রের নাম নিরালা। ভালো চিত্রনাট্যে ভালো একটি কাজ হচ্ছে। চরিত্র এবং চিত্রনাট্য দুটোই আমার বেশ পছন্দ হয়েছে। এটি মূলত অপেক্ষার গল্প। হাওড় এলাকার মানুষের জীবনের গল্প উঠে আসবে এই সিনেমায়। এর বেশি এখন বলতে চাই না। আশা করছি দর্শকরা ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছেন।’

কথা প্রসঙ্গে রুনা খান আরও বলেন, ‘নির্মাতা রাজন তালুকদারের এটি যেমন প্রথম সিনেমা, তেমনি এই সিনেমার অভিনয়শিল্পী-কলাকুশলীদেরও অনেকের প্রথম সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নির্মাতা। আমি ছাড়া অন্য দুই প্রধান চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য আর সামিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। এ ছাড়া স্থানীয় যারা অভিনয় করছেন তাদের অনেকে থিয়েটারের সঙ্গে জড়িত। তবে সবার ভালো করার যোগ্যতা আছে।’


‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করা রুনা খান অভিনীত ‘লীলা মন্থন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ার অপেক্ষায় সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। এতে রুনা খানের সহশিল্পী শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রুনা খান অভিনীত আরও দুটি সিনেমাÑ মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাওড়কন্যা  রুনা খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: