বিদ্যুৎ না থাকলে ফ্রিজ ছাড়াই যেভাবে বানাবেন বরফ

সময়ের আলো ডেস্ক

ফিচার

গরমের দিনে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বরফের প্রয়োজন পড়তেই পারে। ফ্রিজ বা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ছাড়াও অবশ্য বরফ তৈরি করা

2026-08-23T09:58:38+00:00
2026-08-23T09:58:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ফিচার
বিদ্যুৎ না থাকলে ফ্রিজ ছাড়াই যেভাবে বানাবেন বরফ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৮ এএম 
সংগৃহীত ছবি
গরমের দিনে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বরফের প্রয়োজন পড়তেই পারে। ফ্রিজ বা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ছাড়াও অবশ্য বরফ তৈরি করা সম্ভব। এ জন্য প্রয়োজন হবে কয়েকটি সাধারণ উপাদান এবং লবণ-পানির একটি সহজ পদ্ধতি।

যা যা লাগবে

একটি বড় ধাতব পাত্র বা কেটলি, একটি ছোট পাত্র, প্রচুর সাধারণ লবণ বা রক সল্ট এবং পানি।

যেভাবে তৈরি করবেন 

প্রথমে বড় পাত্রটির তলায় কয়েক ইঞ্চি পুরু করে লবণ ছড়িয়ে দিন। এরপর ছোট পাত্রটিতে পানি নিয়ে সেটি বড় পাত্রের মাঝখানে বসাতে হবে।

এবার লবণের সঙ্গে সামান্য পানি মিশিয়ে নোনা পানির মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ ছোট পাত্রটির চারপাশে এমনভাবে ঢালুন, যাতে সেটি নোনা পানির ঠান্ডা আবরণে ঘেরা থাকে।


সবশেষে বড় পাত্রটি ভারী তোয়ালে, কাপড় বা থার্মোকল দিয়ে ভালোভাবে ঢেকে ঠান্ডা কোনো জায়গায় রেখে দিন। ২ থেকে ৩ ঘণ্টা পর ছোট পাত্রে রাখা পানি বরফে পরিণত হওয়ার কথা।

কেন বরফ তৈরি হয় 

পানির সঙ্গে লবণ মেশালে পানির হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ফলে ছোট পাত্রটির চারপাশে অত্যন্ত ঠান্ডা পরিবেশ তৈরি হয়। এই ঠান্ডা পরিবেশ ছোট পাত্রের পানির তাপ শুষে নেয় এবং কয়েক ঘণ্টার মধ্যে পানি জমে বরফ হয়ে যায়।

বিদ্যুৎ না থাকা অবস্থায় কিংবা ক্যাম্পিংয়ের মতো পরিস্থিতিতে ফ্রিজ ছাড়াই বরফ তৈরির জন্য এই পদ্ধতি কাজে লাগানো যেতে পারে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিদ্যুৎ  ফ্রিজ  বরফ 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: