শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থতা, ৪০ কোটি ডলারে সমঝোতা টিকটকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শিশুদের গোপনীয়তা সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

2026-08-23T10:06:11+00:00
2026-08-23T10:06:11+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
শিশুদের তথ্য সুরক্ষায় ব্যর্থতা, ৪০ কোটি ডলারে সমঝোতা টিকটকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০৬ এএম 
সংগৃহীত ছবি
শিশুদের গোপনীয়তা সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইনের আওতায় এটি সবচেয়ে বড় অঙ্কের সমঝোতাগুলোর একটি। 

সমঝোতা অনুযায়ী, টিকটক তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার পরিশোধ করবে। এর সঙ্গে ১০ কোটি ডলার দেওয়া হবে টিকটকের পূর্বসূরি ভিডিও শেয়ারিং অ্যাপ মিউজিক্যালিকে ঘিরে ২০১৯ সালের একটি আদেশ বাতিলের পর।

২০২৪ সালে টিকটকের বিরুদ্ধে মামলা করে মার্কিন বিচার বিভাগ। অভিযোগে বলা হয়, শিশুদের অ্যাপে প্রবেশ ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেয়নি টিকটক। একই সঙ্গে শিশুদের ই-মেইল ঠিকানা, ফোন নম্বর ও অবস্থানসংক্রান্ত তথ্যসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা এবং অভিভাবকদের অনুরোধের পরও তাদের সন্তানদের তথ্য মুছে না ফেলার অভিযোগ ওঠে।

এসব কর্মকাণ্ড শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে মার্কিন সরকার। তবে মামলা চলাকালে টিকটক জানিয়েছিল, অভিযোগগুলোর অনেকটাই অতীতের ঘটনা এবং কিছু দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা ইতোমধ্যে সমাধান করা হয়েছে।

মামলার পর শিশু ও কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন পরিবর্তন আনে টিকটক। এর মধ্যে বয়স যাচাই ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা এবং অভিভাবকদের নজরদারির সুযোগ বাড়ানোর মতো পদক্ষেপ রয়েছে বলে জানিয়েছে বিচার বিভাগ।

শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান আইনি পদক্ষেপের মধ্যেই টিকটকের সঙ্গে এই সমঝোতা হলো। তবে সমঝোতার মাধ্যমে মামলাটির অভিযোগের জন্য টিকটকের দায় স্বীকার করা হয়নি।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  টিকটক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: