ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনের গুরুত্বপূর্ণ

2026-08-23T10:33:23+00:00
2026-08-23T10:33:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩৩ এএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ১০:৩৩ এএম
সংগৃহীত ছবি
ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে দেওয়া মন্তব্যে পুতিন বলেন, ইউক্রেন রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। এর জবাবে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

গত কয়েক মাসে ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে তেল শোধনাগার, শিল্প স্থাপনা এবং অনলাইন পণ্য বিক্রেতাদের গুদাম। কিয়েভের দাবি, এসব অবকাঠামো রাশিয়ার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুতিন বলেন, ইউক্রেনের হামলার কারণে কৃষিপণ্য রপ্তানি ব্যাহত হলেও বিশ্ববাজারে খাদ্যসংকট তৈরি হবে না। রাশিয়া প্রয়োজন হলে ইউক্রেনের রপ্তানি ঘাটতি পূরণ করতে পারবে বলেও দাবি করেন তিনি।

রাশিয়া পাল্টা ইউক্রেনের অর্থনৈতিক অবকাঠামো, বিশেষ করে কৃষিপণ্য ও কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির সঙ্গে যুক্ত স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানি কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।

কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি নিরাপদ রাখতে এর আগে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি মেনে চলেছিল। তবে ২০২৩ সালে সেই চুক্তি থেকে সরে যায় মস্কো।

এদিকে চলমান সংঘাতের মধ্যেও শান্তি আলোচনার বিষয়ে রাশিয়া আগ্রহী বলে পুনর্ব্যক্ত করেছেন পুতিন। তবে তিনি বলেছেন, আলোচনার ভিত্তি হতে হবে যুদ্ধক্ষেত্রের ‘বাস্তবতা’। ইউক্রেনের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া কিছু প্রস্তাবকে তিনি ‘অবাস্তব’ বলেও মন্তব্য করেন।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইউক্রেন  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: