‘স্বরাষ্ট্রমন্ত্রীকে রংপুরের ঘটনার দায় নিতে হবে’

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

2026-08-23T14:10:42+00:00
2026-08-23T14:13:54+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়া
‘স্বরাষ্ট্রমন্ত্রীকে রংপুরের ঘটনার দায় নিতে হবে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ২:১৩ পিএম
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

রোববার (২৩ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

রংপুরের একটি বাসা থেকে স্কুলশিক্ষক ও তার পরিবারকে শ্বাসরোধে হত্যার খবর পাওয়া গেছে। একইসঙ্গে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের ওপর হামলা এবং চাঁদা দাবির ঘটনাও ঘটেছে। 

এ বিষয়ে ফেসবুকে ডা. শফিকুর রহমান লেখেন-

‘গতরাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন- জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তী।’

ডা. শফিকুর রহমান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘গোটা পরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক।’

জামায়াতের এই আমির লেখেন, ‘সম্প্রতি দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে। ঢাকায় একজন চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি এবং পরবর্তীতে তার ওপর হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ময়মনসিংহে একজন পশুচিকিৎসকের কাছেও অনুরূপভাবে চাঁদা দাবি করে হামলা করা হয়েছে। আর সর্বশেষ রংপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটল।’


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি হয়েছে এবং তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এই তিনটি ঘটনাসহ অসংখ্য ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে উঠছে। জনগণ উদ্বিগ্ন। জনগণ এর সুরাহা চায়।’

শফিকুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলেছে। বিশেষ করে রংপুরের এ ঘটনায় যে দুর্বৃত্তরা এই ভয়ংকর ঘটনা ঘটিয়েছে, দ্রুত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘একটার পর একটা অপরাধ সংঘটিত হয়ে চলেছে। কিন্তু ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না। আদালতে বিচারের দীর্ঘসূত্রতা জনগণকে দারুণভাবে হতাশ করছে। এই হতাশা থেকে জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে।’

সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে সমাজে সচেতনতা সৃষ্টিরও আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সরকারকে তার ব্যর্থতা কাটিয়ে উঠতে বাধ্য করতে হবে এ কথাও বলেন।

সবশেষে, তিনি সবাইকে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দেশের জনগণকে এসব অপরাধের হাত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সময়ের আলো/মহু



  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  রংপুর  ঘটনা  হত্যা  দায়  সময়ের আলো 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: