হরমুজ দিয়ে ইরাকি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের অনুরোধের পর দেশটির কয়েকটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে ইরান। শনিবার (২২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয়

2026-08-23T14:51:24+00:00
2026-08-23T14:51:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ দিয়ে ইরাকি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ২:৫১ পিএম 
ছবি : সংগৃহীত
ইরাকের অনুরোধের পর দেশটির কয়েকটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে ইরান। শনিবার (২২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন মাধ্যমে বারবার অনুরোধ জানানোর পর ইরাকি তেলবাহী ট্যাংকারগুলোর জন্য এই অনুমতি দিয়েছে তেহরান। ইরানে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সাম্প্রতিক ইরাক সফরেও বিষয়টি বাগদাদের অন্যতম প্রধান অনুরোধ ছিল।

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি শনিবার বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরাকি তেল পরিবহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহযোগিতা করেছে ইরান। হরমুজ দিয়ে ইরাকি তেল রপ্তানির বিষয়টি ইরানি কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছে বাগদাদ।

বাগদাদ ডায়ালগ নীতি সম্মেলনে আমেদি বলেন, বিষয়টি এখনো জটিল রয়ে গেছে। ইরানের কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইরাক।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো যুদ্ধের আগের সময়ের তুলনায় অনেক কম। পাশাপাশি ওই এলাকায় জাহাজগুলো হামলার ঝুঁকির মধ্যেও রয়েছে।

যুদ্ধ শুরুর আগে ইরাক প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করত। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বিকল্প রপ্তানি পথ বাড়ানোর চেষ্টা করছে বাগদাদ।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি শুক্রবার জানান, তুরস্কের জেইহান বন্দর দিয়ে তেল রপ্তানি বাড়ানোর পাশাপাশি সিরিয়ার বানিয়াস ও জর্ডানের আকাবা বন্দর দিয়ে তেল রপ্তানি শুরুর পরিকল্পনাও করছে ইরাক।


সময়ের আলো/কেএইচ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: