পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। জসিম মুন্সী

2026-08-23T15:48:12+00:00
2026-08-23T15:48:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম 
কাশিয়ানী থানা। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জসিম মুন্সী পলাতক রয়েছেন।

অভিযুক্ত জসিম মুন্সির বাড়ি চরপরানপুর। তিনি এ গ্রামের জামাল মুন্সির ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ও পাশাপাশি মুদি দোকান করেন। তার নিজেরও দুইটি সন্তান রয়েছে বলে জানা গেছে।


এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিশু আপন দুই বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সির মুদি দোকানে পাউরুটি কিনতে যায়। এ সময় দোকানে রুটি নেই বাড়ি থেকে এনে দেবে, একথা বলে তাদেরকে দোকানের পাশে বাড়িতে ডেকে নিয়ে যান জসিম। পরে শিশু দুটিকে ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশু দুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে জসিমকে হাতেনাতে আটক করেন। তবে কৌশলে সেখান থেকে জসিম পালিয়ে যেতে সক্ষম হন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পাউরুটি  ধর্ষণচেষ্টা  শিকার  বোন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: