চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ নভেম্বর। আবেদন করা যাবে

2026-08-23T17:15:40+00:00
2026-08-23T17:15:40+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
শিক্ষা
চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৯ জানুয়ারি, ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি, ‘বি’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।


এ ছাড়া ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি।

‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোতে একই তারিখ ও সময়ে পরীক্ষা নেওয়া হবে। তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   চবি  ভর্তি  পরীক্ষা  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: