চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে মাথা ফাটল যাত্রীর

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে কক্সবাজার এক্সপ্রেসে মাথা ফেটে শাহিন আহমেদ (৩৯) নামের এক যাত্রী আহত হয়েছেন। শনিবার

2026-08-23T18:18:08+00:00
2026-08-23T18:18:08+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে মাথা ফাটল যাত্রীর
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম 
বোয়ালখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সংগৃহীত ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে কক্সবাজার এক্সপ্রেসে মাথা ফেটে শাহিন আহমেদ (৩৯) নামের এক যাত্রী আহত হয়েছেন।  শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ইসলামাবাদ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহিন আহমেদ ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। ঘটনায় আহত শাহীনকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহত শাহিন আহমেদ জানান, তিনি ঢাকা থেকে কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলেন। শনিবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে ফিরছিলেন। পথে ইসলামাবাদ স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে একটি পাথর এসে তার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে রক্তাক্ত হন তিনি।


চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ট্রেন পরিচালক ওমর ফারুক রাসেল বলেন, আহত যাত্রী বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ আলম বলেন, চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে ওই যাত্রীর মাথায় আঘাত লাগে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   চলন্ত ট্রেন  ট্রেন পাথর নিক্ষেপ  মাথা ফাটল যাত্রী  ট্রেন ভ্রমণ  দুর্ঘটনা  বোয়ালখালী  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: