ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকার

2026-08-23T21:58:43+00:00
2026-08-23T21:58:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পিএম 
নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলিয়ারপাড় ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা কতদিন আগে তার মৃত্যু হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রোববার সকালে ডোবায় মাছ ধরতে গিয়ে জেলে জাক্কেল মিয়া পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে সেখানে ভিড় জমে যায়। স্থানীয়রা বিষয়টি ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামকে জানান। পরে তিনি নাগেশ্বরী থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট এবং কোমরে একটি বেল্ট। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।


স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, যুবকটিকে কয়েকদিন আগে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এ ধরনের ধারণার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

লাশটির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   লাশ উদ্ধার  যুবকের লাশ উদ্ধার  অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার  ডোবা থেকে লাশ উদ্ধার  সময়ের আলো  কুড়িগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: