কমলনগরে শিয়ালের মাংস বিক্রি, আটক ১

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে বন্যপ্রাণী শিয়াল হত্যা করে মাংস বিক্রি করার অভিযোগে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রোববার (২৩ আগস্ট)

2026-08-23T22:59:50+00:00
2026-08-23T22:59:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কমলনগরে শিয়ালের মাংস বিক্রি, আটক ১
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৫৯ পিএম 
​কমলনগর থানা। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে বন্যপ্রাণী শিয়াল হত্যা করে মাংস বিক্রি করার অভিযোগে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে মুন্সিগঞ্জ বাজারের কাছে জালে আটকা পড়া একটি শিয়াল জবাই করে মাংস বিক্রি করার চেষ্টা করেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে তাড়া দিয়ে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।


​কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া যেকোনো বন্যপ্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   কমলনগর  শিয়াল  মাংস বিক্রি  আটক  সময়ের আলো  রামগতি  লক্ষ্মীপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: