চট্টগ্রাম নগরীর বায়োজিদ এলাকায় একটি নিয়ন্ত্রণহীন বাসের চাপায় মারা গেছেন দুই পোশাক শ্রমিক। রোববার (২৩ আগস্ট) সকালে নগরীর বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অরুণ দাশ ও আজিজুল হাকিম। এর মধ্যে অরুণ ওই এলাকায় ভিজ্যুয়াল গার্মেন্টসে ও আজিজুল পাশাপাশি আরেকটি কারখানায় কাজ করতেন।
বায়েজিদ বোস্তামী থানার এসআই শাহাদাত হোসেন বলেন, রোববার সকালে ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে চলছিল। এসময় পায়ে হেঁটে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন সময় অরুণ ও আজিজুল। বাসটি দুজনকে চাপা দেয়। নগরীর ৩ নম্বর রুটের বাসটি চাপা দিয়ে পালানোর চেষ্টা করলেও লোকজন আটক করেছে।
স্থানীয় লোকজন দুজনকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের পাশাপাশি চালককেও আটক করা হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা