গায়ে হলুদ শেষে বাড়ি ফেরা হলো না বরের

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মাহিন উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার

2026-08-24T03:56:11+00:00
2026-08-24T03:56:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
গায়ে হলুদ শেষে বাড়ি ফেরা হলো না বরের
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫৬ এএম 
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মাহিন উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিফতাহুল জান্নাতের বাড়িতে ধুমধাম করে গায়ে হলুদের আয়োজন করা হয়। মাহিন উদ্দিন নিজেও মোটরসাইকেলে করে স্বজন ও বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে অংশ নেন।

পরিবার সূত্রে জানা যায়, দুই দিন আগে পারিবারিকভাবে মাহিন ও মিফতাহুল জান্নাতের বিয়ে সম্পন্ন হয়েছিল। রোববার কনের বাড়িতে গায়ে হলুদ এবং সোমবার আনুষ্ঠানিকভাবে কনেকে বরের বাড়িতে তুলে নেওয়ার আয়োজন ছিল।

স্বজনদের বরাতে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন মাহিন। পথে বেড়ির মাথা-মোল্লার হাট সড়কের চর রুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে এবং বিস্তারিত ঘটনা এখনো জানা যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গায়ে হলুদ  বর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: