বাংলাদেশ ও মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর

2026-08-24T13:31:38+00:00
2026-08-24T13:36:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশ ও মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১:৩৬ পিএম
বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সামনের দিনগুলোতে বাংলাদেশ ও মার্কিন সরকার বিভিন্ন উন্নয়নমূলক খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। 

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিগত ছয় মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অগ্রগতি এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। 

আলোচনায় মূলত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এসব বিষয়ে মার্কিন ব্যবসায়ীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং যৌথ আলোচনার ব্যাপারে ইতিবাচক আশ্বস্ত করেছেন। 


বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের (ওয়েস্ট টু এনার্জি) বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ঢাকা উত্তর সিটিতে বর্জ্য থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি চায়নিজ কোম্পানির সঙ্গে চুক্তি কার্যকর আছে। মার্কিন বিনিয়োগকারীরাও যেন এই ধরনের জলবায়ু ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে যুক্ত হতে পারেন, সে বিষয়ে বৈঠকে আলোকপাত করা হয়।  

প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা আন্তর্জাতিক চুক্তির বিষয়গুলো বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত হওয়ায় বৈঠকে সে বিষয়গুলো আলোচনা করা হয়নি। তবে বাংলাদেশের সঙ্গে মার্কিন সরকারের বিদ্যমান সুসম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার ক্ষেত্রে উভয় পক্ষই বৈঠকে একমত পোষণ করেছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বাংলাদেশ  মার্কিন সরকার  ঐক্যবদ্ধ  স্থানীয় সরকার  প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: