কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।রোববার (২৩ আগস্ট) রাতে

2026-08-24T13:59:19+00:00
2026-08-24T14:03:34+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ২:০৩ পিএম
বিএডিসির ডিলারের গুদাম। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।

এর আগে, এদিন দুপুরে সার কিনতে আসা শতাধিক কৃষক উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামে মেসার্স শাহ আমানত ট্রেডার্স ডিলারের গুদামঘর থেকে ১৯০ বস্তা সার নিয়ে যায়। 

এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ভুরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে এবং সদস্যসচিব করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারকে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।

এ বিষয়ে অমৃত দেব নাথ বলেন, ‘লুট হওয়া ১৯০ বস্তার মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, তদন্ত কমিটিকে সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   কুড়িগ্রাম  সার  লুট  তদন্ত  কমিটি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: