খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

খুলনার লবণচরার থানার হরিনটানা এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই যুবককে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৩ আগস্ট)

2026-08-24T18:42:06+00:00
2026-08-24T18:42:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৪২ পিএম 
খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার। ছবি : সংগৃহীত
খুলনার লবণচরার থানার হরিনটানা এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই যুবককে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৩ আগস্ট) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

খুলনার র‍্যাব-৬ ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন খুলনার লবণচরা এলাকার নজরুল মোল্লার ছেলে মো. ফারুক (২১) এবং আবু হোসেন বাবুর ছেলে মাসুদুল ইসলাম কদর (১৮)।

খুলনার র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা থানার হরিনটানা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে  মঞ্জুরুল  ইসলাম  (২৩) ও নাজমুল (১৮) নামের দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের বিষয়ে মামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি তদন্ত শুরু করে র‍্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এজাহারনামীয় আসামি ফারুক ও কদরকে টুঙ্গিপাড়ার বর্নি দক্ষিনপাড়া থেকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।


তিনি আরও জানান, গ্রেফতার দুই যুবক হত্যা মামলার আসামি ফারুকের ফুফা রেজাউল মুন্সীর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে এসেছিলো। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে হরিনটানা থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, গত ১৯ আগস্ট সন্ধ্যায় খুলনার লবনচরা থানার হরিনটানা আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হন। পরে ওই দিন রাত পৌনে ১০টার দিকে নাজমুল (১৯) নামের আরেক যুবককে গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় খুলনার লবণচরা থানায় হত্যা মামলা রুজু হয়েছে। এছাড়া, এ হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার (২১ আগস্ট) গোপালগঞ্জ জেলার মাঝিগাতী বাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে র‍্যাব। 

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  জোড়া হত্যাকাণ্ড  আসামি  টুঙ্গিপাড়া  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: