সেনাসদস্য পরিচয়দানকারী দুই ব্যক্তি রায়পুরে আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের

2026-08-24T20:55:35+00:00
2026-08-24T20:55:35+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
সেনাসদস্য পরিচয়দানকারী দুই ব্যক্তি রায়পুরে আটক
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৫৫ পিএম 
সেনাসদস্য পরিচয়দানকারী দুই ব্যক্তি রায়পুরে আটক। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর একটি পরিচয়পত্র, দুটি ওয়াকিটকি ও নগদ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বাসাবাড়ি এলাকার হায়দরগঞ্জ-বাবুরহাট সড়কের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মিয়া ও সাকিল হাওলাদার নামে দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এলাকায় মোটরসাইকেল থামিয়ে কাগজপত্রের বৈধতা পরীক্ষা করছিলেন। এ সময় সংবাদকর্মী জাকির হোসেনের বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাদের পরিচয় ও কার্যক্রম সম্পর্কে জানতে চান।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাদের আটক করেন। পরে পুলিশকে খবর দিলে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় বলেও জানা গেছে।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছে সেনাবাহিনীর একটি পরিচয়পত্র ও দুটি ওয়াকিটকি ছিল। তারা মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করছিলেন এবং যেসব মোটরসাইকেলের কাগজপত্র বৈধ পাওয়া যাচ্ছিল না, তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

রায়পুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫০০ টাকা ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত পরিচয়পত্রটি প্রকৃত কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আটক দুই ব্যক্তি প্রকৃতপক্ষে সেনাবাহিনীর সদস্য কি না এবং সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে তারা কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। 

সময়ের আলো/আতা


  বিষয়:   সেনাসদস্য  পরিচয়  রায়পুর  লক্ষ্মীপুর  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: