রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন চীনা প্রেসিডেন্ট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায়

2026-08-24T21:45:31+00:00
2026-08-24T21:45:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন চীনা প্রেসিডেন্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৪৫ পিএম 
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কোলাজ : সময়ের আলো
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে অভিনন্দনবার্তায় শি জিনপিং বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে পারস্পরিক সম্মান, সমতা এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগের বিষয়ে সহযোগিতা করে আসছে। 

দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে একসঙ্গে কাজ করেছে জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষার মধ্যেও চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে রয়েছে। 


বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন বলে উল্লেখ করেন তিনি। শি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে এবং কৌশলগত যোগাযোগ জোরদার করতে তিনি আগ্রহী।   

তিনি বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে চায় চীন। এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্বকে আরও গভীর ও দৃঢ় করা সম্ভব হবে। 

শি জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্কের এই অগ্রগতির সুফল বাংলাদেশ ও চীনের জনগণ আরও ভালোভাবে ভোগ করতে পারবেন। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   রাষ্ট্রপতি  মির্জা ফখরুল  অভিনন্দন  চীনা প্রেসিডেন্ট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: