দলবদলে সবার ওপরে রজার্স

ক্রীড়া ডেস্ক

খেলা

ইউরোপের ফুটবলের নতুন মৌসুম শুরু হলেও দলবদলের বাজারের উত্তাপ এখনও কমেনি। বিশ্বকাপের পর ইউরোপের বড় ক্লাবগুলো নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে

2026-08-25T03:47:35+00:00
2026-08-25T03:47:35+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খেলা
দলবদলে সবার ওপরে রজার্স
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৪৭ এএম 
দলবদলে সবার ওপরে রজার্স । ছবি : সংগৃহীত
ইউরোপের ফুটবলের নতুন মৌসুম শুরু হলেও দলবদলের বাজারের উত্তাপ এখনও কমেনি। বিশ্বকাপের পর ইউরোপের বড় ক্লাবগুলো নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে বিপুল অর্থ ঢেলেছে। এবারের গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত সবচেয়ে দামি ২০টি চুক্তির শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার মরগান রজার্স।

অ্যাস্টন ভিলা থেকে ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে তাকে দলে নিয়েছে চেলসি। এই দলবদলের মধ্য দিয়ে সবচেয়ে দামি ব্রিটিশ ফুটবলারও হয়েছেন ২৩ বছর বয়সি রজার্স।

গত মৌসুমে ভিলার হয়ে ৩৭ লিগ ম্যাচে ১০টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছিলেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। চেলসির সঙ্গে ছয় বছরের চুক্তি করেছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন এলিয়ট অ্যান্ডারসন। নটিংহ্যাম ফরেস্ট থেকে ইংলিশ মিডফিল্ডারকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ২৩ বছর বয়সি অ্যান্ডারসন গত মৌসুমে ফরেস্টের হয়ে প্রিমিয়ার লিগের ৩৮টি ম্যাচ খেলেছিলেন।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   দলবদল  রজার্স  ফুটবল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: