৩ তরুণীর সঙ্গে প্রেমের অভিযোগ, মারধরের শিকার তরুণ

বরিশাল ব্যুরো

সারাদেশ

একসঙ্গে ৩ তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জাবেদ নামে বরিশালের বিএম কলেজ ছাত্রের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার

2026-08-25T12:10:53+00:00
2026-08-25T12:12:10+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
৩ তরুণীর সঙ্গে প্রেমের অভিযোগ, মারধরের শিকার তরুণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:১০ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১২:১২ পিএম
কোতয়ালি মডেল থানা। ছবি : সংগৃহীত
একসঙ্গে ৩ তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জাবেদ নামে বরিশালের বিএম কলেজ ছাত্রের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার (২৪ আগস্ট) রাতে নগরীর ক‌বি জীবনানন্দ দাশ সড়কের মুন্সিগ্যারেজ এলাকায় ৩ তরুণীর হাতে প্রকাশ্যে মারধরের শিকার হন ওই তরুণ।

জাবেদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামে। বর্তমানে তিনি নগরীর  গোরস্থান রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।

জাবেদের বিরুদ্ধে অভিযোগ করা এক তরুণীর দাবি, ২০২০ সালে তার সঙ্গে জাবেদের সম্পর্ক হয়। সম্পর্ক চলাকালে জাবেদ বিভিন্ন সময় তাকে নানা ধরনের প্রস্তাব দিতেন। মুঠোফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে দেওয়ার জন্যও চাপ দিতেন বলে অভিযোগ করেন তরুণী।


তার দাবি, জাবেদের পড়াশোনার খরচ, মুঠোফোন কেনা এবং মোটরসাইকেলে তেল ভরার টাকাসহ বিভিন্ন খরচও তাকে বহন করতে হয়েছে।

ওই তরুণী জানান, জাবেদের সঙ্গে সম্পর্ক চলার সময়ই তিনি জানতে পারেন, তার পাশাপাশি আরও কয়েকজন তরুণীর সঙ্গে জাবেদের সম্পর্ক রয়েছে। পরে খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হন বলে দাবি করেন তিনি।

এরপর সোমবার সন্ধ্যায় কৌশলে জাবেদকে নগরীর মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে একে একে ৩ তরুণী উপস্থিত হন। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জাবেদকে মারধর করা হয়। এ সময় ঘটনাটি দেখতে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে যায়।

ব‌রিশাল মহানগ‌র পু‌লিশের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেছেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   তরুণী  প্রেম  অভিযোগ  মারধর  শিকার  তরুণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: