মাদক সেবনের ভিডিও ফেসবুকে, মাদরাসা শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে মাদক সেবন ও সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে শিক্ষার্থীকে মাদরাসা থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

2026-08-25T12:27:06+00:00
2026-08-25T12:29:31+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
মাদক সেবনের ভিডিও ফেসবুকে, মাদরাসা শিক্ষার্থী বহিষ্কার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১২:২৯ পিএম
বড়লই দ্বিমুখী দাখিল মাদরাসা। ছবি : সময়ের আলো
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে মাদক সেবন ও সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে শিক্ষার্থীকে মাদরাসা থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বড়লই দ্বিমুখী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী আবু সায়েদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

সোমবার (২৪ আগস্ট) বিকেলে তাকে বহিষ্কার করা হয়। আবু সায়েদ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই এলাকার বাসিন্দা। 

জানা যায়, ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষের নজরে আসে। পরে খোঁজখবর ও যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। 


স্থানীয় বাসিন্দারা জানান, মাদরাসা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তা সাধুবাদ জানাই। সেই সঙ্গে মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করছি। যাতে আমাদের তরুণ প্রজন্ম মাদকের দিকে ঝুঁকে না যায়। 

বহিষ্কৃত শিক্ষার্থী আবু সায়েদের বাবা রেজাউল ইসলাম জানান, আমার ছেলে অপরাধ করেছে, যার শাস্তি হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যপারে আমার কিছু বলার নেই। কিন্তু দুঃখের বিষয়, ছেলেকে মাদরাসায় দিয়েছি ইমানদার মানুষ হওয়ার জন্য। এমন কেন হলো, এর দায় কার?

মাদরাসার সুপার নুরুল ইসলাম সরকার বলেন, ‘প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে মাদকসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। ম্যানেজিং কমিটির সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে এখন থেকে আমাদের মাদরাসার কেউ না।’

সময়ের আলো/মহু



  বিষয়:   মাদক  ভিডিও  ফেসবুক  মাদরাসা  শিক্ষার্থী  বহিষ্কার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: