দীপা খন্দকার বললেন, ‘আমাকে বাঁচাইও’, যে জবাব দিলেন তানজিন তিশা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

অনলাইন শপিং পেজের প্রচার এবং উপহার হিসেবে দেওয়া শাড়ির প্রচার নিয়ে সাম্প্রতিক সময়ে মিডিয়াপাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই তানজিন

2026-08-25T14:53:37+00:00
2026-08-25T14:53:37+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
আনন্দ সময়
দীপা খন্দকার বললেন, ‘আমাকে বাঁচাইও’, যে জবাব দিলেন তানজিন তিশা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
অনলাইন শপিং পেজের প্রচার এবং উপহার হিসেবে দেওয়া শাড়ির প্রচার নিয়ে সাম্প্রতিক সময়ে মিডিয়াপাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই তানজিন তিশাকে ঘিরে সাম্প্রতিক মামলার প্রসঙ্গ টেনে রসিকতা করেছেন অভিনেত্রী দীপা খন্দকার।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে তিনি বেশ খুশি হয়েছিলেন। তবে উপহার পাওয়ার পর সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই বান্ধবী তাকে শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অনুরোধ করেন। 

শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও শাড়িটি পরে ছবি তুলে বান্ধবীকে পাঠান দীপা। পরে নির্দিষ্ট পেজ ট্যাগ করে নিজের আইডি থেকেও ছবিটি পোস্ট করার অনুরোধ করা হয় তাকে।

এ নিয়ে রসিকতা করে দীপা লিখেছেন, ‘ভয় লাগে, কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’


দীপার ওই পোস্টের মন্তব্যের ঘরে তানজিন তিশা লিখেছেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি লড়াই করার জন্য আছি। আল্লাহ ভরসা।’

সম্প্রতি অনলাইন শপিং পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে শাড়ি নেওয়া, এর প্রচার ও মূল্য পরিশোধ নিয়ে বিরোধের জেরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়। তিশার দাবি, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা ওই মামলায় গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

তানজিন তিশাকে ঘিরে সেই বিতর্কের মধ্যেই শাড়ি উপহার ও তা প্রচারের অনুরোধ নিয়ে দীপা খন্দকারের রসিক মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   দীপা খন্দকার বললেন  ‘আমাকে বাঁচাইও’  যে জবাব দিলেন তানজিন তিশা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: