ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদীতে ১০ বছর বয়সী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচাতো চাচা হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর

2026-08-25T15:51:08+00:00
2026-08-25T15:53:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৩:৫৩ পিএম
গৌরনদী মডেল থানা। ছবি : সময়ের আলো
বরিশালের গৌরনদীতে ১০ বছর বয়সী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচাতো চাচা হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছেন। 

সোমবার (২৪ আগস্ট) ধর্ষিতার বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। 

এর আগে, ১৫ আগস্ট উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন কবিরাজ একই গ্রামের বাসিন্দা।


মামলা ও ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই ফিরোজ আলম জানিয়েছেন, ঘটনার দিন হারুন কবিরাজের দোকানে বিস্কুট ও চিপস কিনতে যায় ভুক্তভোগী শিশু। এসময় ওই শিশুকে দোকানের পেছনে বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত হারুন। 

তিনি আরও জানান, মামলা দায়েরের পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   ধর্ষণ  অভিযোগ  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: