সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টা ২০

2026-08-25T17:35:04+00:00
2026-08-25T17:35:04+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম 
দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনের বাস। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটে থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জানা গেছে, ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানা-পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   সাতক্ষীরা  বাস  ধাক্কা  প্রাণ  পথচারী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: