বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, তিনদিন পর উদ্ধার ১৬ জেলে

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোট ও ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার

2026-08-25T18:20:06+00:00
2026-08-25T18:20:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, তিনদিন পর উদ্ধার ১৬ জেলে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:২০ পিএম 
তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোট ও ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোট ও ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৪ আগস্ট) টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছ থেকে ‘এফবি আল আমিন’ নামের বোটটি উদ্ধার করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাতে টহলকালে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসছে বলে তথ্য পায় বানৌজা কপোতাক্ষ। এরপর রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও বোটটির অবস্থান শনাক্ত করে নৌবাহিনীর জাহাজটি।

পরে ঘটনাস্থলে পৌঁছে ১৬ জেলেসহ ইঞ্জিন বিকল ‘এফবি আল আমিন’ উদ্ধার করা হয়। এ সময় জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরতে বোটটি নিয়ে সাগরে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর টানা তিনদিন সাগরে ভাসতে থাকেন তারা।

পরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজটি বোটটিকে টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে আসে। সেখানে বোট ও জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বঙ্গোপসাগর  ইঞ্জিন বিকল  উদ্ধার  ১৬ জেলে 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: