ব্লাড ক্যান্সারে আক্রান্ত নাফি, আর্থিক সহায়তার আহ্বান পরিবারের

বিবিধ

মাত্র ১৮ বছর বয়সেই কঠিন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে মেধাবী শিক্ষার্থী নাহিদুজ্জামান নাফি। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তিনি অ্যাকিউট লিউকেমিয়া বা

2026-08-25T18:54:33+00:00
2026-08-25T20:05:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
বিবিধ
ব্লাড ক্যান্সারে আক্রান্ত নাফি, আর্থিক সহায়তার আহ্বান পরিবারের
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৮:০৫ পিএম
নাহিদুজ্জামান নাফি। ছবি : সংগৃহীত
মাত্র ১৮ বছর বয়সেই কঠিন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে মেধাবী শিক্ষার্থী নাহিদুজ্জামান নাফি। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তিনি অ্যাকিউট লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা অত্যন্ত কমে গেছে এবং শ্বেতকণিকার মাত্রা অনেক বেড়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে দ্রুত রক্ত দেওয়া, কেমোথেরাপি ও উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।

তবে নাফির পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। একটি মধ্যবিত্ত পরিবারের জন্য দীর্ঘমেয়াদি ক্যান্সার চিকিৎসার বিশাল ব্যয় এককভাবে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

পরিবারের সদস্যরা জানান, নাফি ছোট বয়স থেকেই পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখার চেষ্টা করে আসছিল। স্কাউটের বিভিন্ন প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থেকে আয় করা অর্থও তিনি পরিবারের বিভিন্ন প্রয়োজনে মায়ের হাতে তুলে দিতেন। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্বশীল হয়ে ওঠার সর্বাত্মক চেষ্টা ছিল তার।

কিন্তু হঠাৎ এই কঠিন অসুস্থতা নাফি ও তার পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যেতে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন।

নাফির চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার। সামান্য সহযোগিতাও নাফির চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা

ব্যাংক অ্যাকাউন্ট
নাম : Maruf Hasan Mobin
অ্যাকাউন্ট নম্বর : 3513901024515
ব্যাংক : Sonali Bank
শাখা : Netrokona Branch

বিকাশ : 01718589884
 নগদ : 01625708621

নাফির পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে। মানবিক সহায়তার মাধ্যমে একজন তরুণের জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তারা।

সময়ের আলো/কেআই
  বিষয়:   ব্লাড ক্যান্সার  নাফি  আর্থিক সহায়তা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: