এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা

2026-08-25T21:10:12+00:00
2026-08-25T21:48:28+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:১০ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৯:৪৮ পিএম
মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। সংগৃহীত ছবি
মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আটটার দিকে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন।

তিনি বলেন, বিদিশা এরশাদের বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি মামলা ছিল। গুলশান থানার মামলা নম্বর ২৮–এ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   এরশাদ  সাবেক স্ত্রী  বিদিশা এরশাদ  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: