চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গায় স্ত্রী কুপিয়ে হত্যার মামলায় স্বামী রহম আলীকে (৬১) আমৃত্যু কারাদণ্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করছেন বিশেষ দায়রা জজ

2026-08-25T21:43:16+00:00
2026-08-25T21:43:16+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৪৩ পিএম 
রহম আলী। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গায় স্ত্রী কুপিয়ে হত্যার মামলায় স্বামী রহম আলীকে (৬১) আমৃত্যু কারাদণ্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করছেন বিশেষ দায়রা জজ ও পারিবারিক আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিশেষ দায়রা জজ ও পারিবারিক আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

রহম আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। রায় ঘোষণার পর বিকালে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ নভেম্বর রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ১৫ নভেম্বর ভোরে রহম আলী ধারালো গাছি দা দিয়ে স্ত্রী আলেয়া বেগমকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ড শেষে পালিয়ে যাওয়ার সময় ছেলে চান মিয়া ও মেয়ে বিষয়টি দেখে ফেলে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

গ্রামবাসী পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে চান মিয়া বাদী হয়ে পিতা রহম আলীকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।


মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মহসিন আলী একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ২০১৬ সালের ১৫ মার্চ।

১৭ জন সাক্ষীর মধ্য ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিশেষ দায়রা জজ ও পারিবারিক আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   চুয়াডাঙ্গা  স্ত্রী  কুপিয়ে হত্যা  স্বামী  আমৃত্যু কারাদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: