চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি

2026-08-25T22:59:10+00:00
2026-08-25T23:01:45+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫৯ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১১:০১ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি চীনের উদ্দেশে রওনা হন। শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি শিক্ষাবিষয়ক বিভিন্ন ফোরাম ও সম্মেলনে অংশ নেবেন।


এছাড়া , সফরের অংশ হিসেবে চীনের বিভিন্ন কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

সফরকালে চীনের সঙ্গে শিক্ষা–সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এসব সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।

সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   চীন  ঢাকা  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: