বুধবার টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বুধবার (২৬ আগস্ট) টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে

2026-08-26T09:08:51+00:00
2026-08-26T09:08:51+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বুধবার টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:০৮ এএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বুধবার (২৬ আগস্ট) টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিগঞ্জ সাব জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের সিস্টেম উন্নয়নের কাজের স্বার্থে টানা ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


ফলে উল্লিখিত সময়ে শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, ডুংরিয়া আগার পয়েন্ট, উজানীগাঁওসহ ১ ও ২ নম্বর ফিডারের অন্তর্ভূক্ত অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই


  বিষয়:   বুধবার  বিদ্যুৎ  এলাকায়  সংযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: