পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতালের শিশু ওয়ার্ডের

2026-08-26T10:36:40+00:00
2026-08-26T10:40:57+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১০:৪০ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ আগুন লাগে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নার্সারির ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে আগুনের তাপ কমানোর জন্য পানি ছিটানোসহ অন্যান্য কার্যক্রম চালানো হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  আগুন  নিহত  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: