স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের রহস্যজনক মৃত্যু

বরিশাল প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে রায়হান (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার

2026-08-26T10:40:37+00:00
2026-08-26T10:40:37+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের রহস্যজনক মৃত্যু
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪০ এএম 
প্রতীকী ছবি
বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে রায়হান (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রায়হান লক্ষ্মীপাশা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ‘মায়ের দোয়া বেকারি’তে কেক তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে করেন রায়হান। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে তিনি লক্ষ্মীপাশা গ্রামেই বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই কর্মস্থলে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর আনুমানিক এক ঘণ্টা পর স্ত্রীর একটি ফোন পেয়ে তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসেন রায়হান। এরপরেই স্ত্রীর সঙ্গে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ও অভিমানী হয়ে তিনি নিজের কক্ষে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে উপস্থিত হয়। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তা থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, রায়হানের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে এবং তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   স্ত্রী  কথা কাটাকাটি  যুবক  রহস্যজনক মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: