গ্রিসের দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তাদের মধ্যে নারী, শিশুসহ বাংলাদেশি

2026-08-26T10:49:44+00:00
2026-08-26T11:31:35+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
গ্রিসের দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪৯ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১১:৩১ এএম
কালিলিমেনেস বন্দরের কাছ থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তাদের মধ্যে নারী, শিশুসহ বাংলাদেশি নাগরিক এবং যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।

সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার।

দেশটির কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে ২টি নৌকার অবস্থান শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন। পরে সেখানে অভিযান পরিচালনা করে অভিবাসনপ্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়।

এর আগে, গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ অভিবাসী উদ্ধারের খবর জানিয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা সাম্প্রতিক সময়ে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও, পরবর্তী এক বছরে এ সংখ্যা নেমে এসেছে প্রায় ৪২ হাজারে। অর্থাৎ, এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।

ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতি আরও কঠোর করা হয়েছে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া, অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

সূত্র : এএফপি

সময়ের আলো/মহু


  বিষয়:   গ্রিস  অভিবাসী  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: