ব্যারন ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে অবগত

2026-08-26T12:43:07+00:00
2026-08-26T12:43:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ব্যারন ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৪৩ পিএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে অবগত রয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। মঙ্গলবার সংস্থাটির এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং ই-মেইলে বলেন, ‘ভিডিওটি সম্পর্কে সিক্রেট সার্ভিস অবগত। আমাদের সুরক্ষাধীন ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত হতে পারে— এমন যেকোনো বিষয় আমরা তদন্ত করি। তবে নিরাপত্তার স্বার্থে সুরক্ষা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে আমরা আলোচনা করি না।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্রের কথা বলা হয়। এতে দাবি করা হয়, তাকে নজরদারিতে রাখা হয়েছে এবং হত্যার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য-পাল্টা বক্তব্য অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা এই যুদ্ধ এখনো চলছে।

এর আগে চলতি মাসেই রয়টার্স জানিয়েছিল, গত এক বছরে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে—এমন বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকবার সতর্ক করেছে। এমনকি তুরস্কে ট্রাম্পের গোপন বিমান সফরের আগেও এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

ট্রাম্প নিজেও এর আগে বলেছেন, ‘ইরানের হত্যার তালিকায় আমিই এক নম্বরে।’


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: