ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মুখোশধারী অনেকেই এখনও দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।বুধবার (২৬ আগস্ট)

2026-08-26T15:24:11+00:00
2026-08-26T15:24:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
মুখোশধারী অনেকেই এখনও দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান বলেন, দেশে যাতে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে, সে লক্ষ্যে বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরিতে কাজ করতে হবে।


সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিতে এমন আয়োজনের প্রশংসার পাশাপাশি, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ষড়যন্ত্র নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে, যাতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে।

সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ফ্যাসিস্ট  পুনর্বাসন  মুখোশধারী  ষড়যন্ত্র  আইনমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: