সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাসকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আশাশুনি উপজেলার

2026-08-26T16:23:21+00:00
2026-08-26T16:23:21+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম 
সাতক্ষীরা জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাস। সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাস (৬৫) আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র দাসের ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাস আশাশুনি থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার পলাতক আসামি ছিলেন।

বুধবার গ্রেপ্তার রাজ্যেশ্বর দাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


সময়ের আলো
  বিষয়:   সাতক্ষীরা  কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ  নেতা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: