কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের

2026-08-26T17:49:40+00:00
2026-08-26T17:49:40+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা’টি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, খণ্ডিত পা’টির পাশে রক্তাক্ত একটি পলিথিনও পড়ে ছিল। তাদের ধারণা, কেউ সড়ক থেকে পা’টি ধানের জমিতে ফেলে রেখে যেতে পারে।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এলো, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সময়ের আলো/এসএকে

  বিষয়:   কুড়িগ্রাম  ধানের জমি  মানুষ  বিচ্ছিন্ন পা  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: