নড়াইলে ট্রাক-ট্রলি সংঘর্ষে নিহত ১

সারাদেশ

নড়াইল-কালিয়া সড়কে ট্রাক-ট্রলির সংঘর্ষে মুত্তাকাব্বির সর্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলার কালিয়া-নড়াইল

2026-08-26T18:42:54+00:00
2026-08-26T18:42:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে ট্রাক-ট্রলি সংঘর্ষে নিহত ১
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:৪২ পিএম 
সংগৃহীত ছবি
নড়াইল-কালিয়া সড়কে ট্রাক-ট্রলির সংঘর্ষে মুত্তাকাব্বির সর্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলার কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ী বাজার সংলগ্ন তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মুত্তাকাব্বির সর্দার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চাচুড়ী বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল নামানোর উদ্দেশ্যে নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে পার্কিং করে রাখা হয়েছিল। ট্রলিচালক মুত্তাকাব্বির ও তার সহকারী বারইপাড়া এলাকা থেকে কাজ শেষ করে কদমতলার দিকে ফিরছিলেন। পথে চাচুড়ী বাজার সংলগ্ন সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মালামালবাহী ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই চালক মুত্তাকাব্বির মারা যান।

দুর্ঘটনার পর কালিয়া থানা পুলিশের একটি দল দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়াশেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সময়ের আলো/এনএন
  বিষয়:   নড়াইল  ট্রাক-ট্রলি  সংঘর্ষ  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: