সেপ্টেম্বরে ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র (কেভিএসি) চালু করতে যাচ্ছে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা

2026-08-26T19:12:38+00:00
2026-08-26T19:12:38+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
সেপ্টেম্বরে ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র (কেভিএসি) চালু করতে যাচ্ছে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

দূতাবাস জানিয়েছে, কেভিএসি চালুর পর সাধারণ ভিসার আবেদন গ্রহণ ও পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম শুধু এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে। তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া, কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট পাসপোর্ট বিতরণ আগের মতোই সরাসরি দূতাবাসে হবে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেভিএসির মাধ্যমে ভিসার আবেদন করতে হবে। 


অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার তারিখ ও পদ্ধতিসহ বিস্তারিত তথ্য দূতাবাস বৃহস্পতিবার (২৭ আগস্ট) আলাদা এক বিজ্ঞপ্তিতে জানাবে। তবে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা আগের মতোই দূতাবাস থেকে দেওয়া হবে।

দূতাবাস জানিয়েছে, কেভিএসির আনুষ্ঠানিক উদ্বোধন, কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, ভিসা আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি- সংক্রান্ত বিস্তারিত তথ্য পৃথকভাবে জানানো হবে। 

ভিসা আবেদনকারীদের এসব বিষয়ে দূতাবাসের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করে সর্বশেষ তথ্য যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সেপ্টেম্বর  ঢাকা  কোরিয়ার ভিসা  আবেদন কেন্দ্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: