ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক।বুধবার (২৬ আগস্ট) বিকেলে তামাবিল ইমিগ্রেশন

2026-08-26T19:19:14+00:00
2026-08-26T19:19:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি নাগরিক। 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা ছয়জন বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের মধ্যে তিনজন ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে এবং তিনজন ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে সাজা ভোগ করেন।


ফেরত আসা ব্যক্তিরা হলেন ঢাকার কদমতলী থানার মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ী থানার তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলত হোসেন (৩৪) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার রিহাম (১৯)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ বলেন, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ছয় বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভারত  সাজাভোগ  বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: