বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে টাকা পাচার করেছে বিগত সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে বিগত আওয়ামী লীগ সরকার বিদেশে টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক

2026-08-26T20:45:06+00:00
2026-08-26T20:45:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে টাকা পাচার করেছে বিগত সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৪৫ পিএম 
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
বিদ্যুৎকেন্দ্র স্থাপনের নামে বিগত আওয়ামী লীগ সরকার বিদেশে টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, কাগজে-কলমে দেশে ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা দেখানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সরকারের আন্তরিকতায় আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে লোডশেডিং কমে আসবে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২ নম্বর বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক দেওয়া হয় এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

লোডশেডিং প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয়ের অফিসগুলোতেও এক ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে।


তিনি আরও বলেন, কৃত্রিমভাবে সারের সংকট তৈরির চেষ্টা করা হলেও দেশে সারের কোনো সংকট নেই। কৃষকের কথা বিবেচনা করে সরকার সার উৎপাদনে ভর্তুকি দিচ্ছে। প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদনে সরকার ২৯ টাকা ভর্তুকি দিচ্ছে।

বৈশ্বিক সংকটের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম তিন গুণ বাড়লেও দেশে সে তুলনায় তেল-গ্যাসের দাম বাড়েনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতো করে গড়ে তুলতে হলে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। 

সময়ে আলো/এসএকে


  বিষয়:   বিদ্যুৎকেন্দ্র  স্থাপন  টাকা পাচার  সরকার  সমাজকল্যাণ মন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: