ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু হতে যাচ্ছে। জাতীয় ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন নানা বিষয়ে

2026-08-26T21:33:36+00:00
2026-08-26T21:33:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৩৩ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার । ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু হতে যাচ্ছে। জাতীয় ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন নানা বিষয়ে আলোচনার সম্ভাবনায় এবারের অধিবেশনটি বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিরোধী দলের কাছ থেকে সদস্যদের তালিকা পাওয়া মাত্রই কমিটিগুলো চূড়ান্ত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, অধিবেশনটি সাধারণত ৫, ৭ বা ১০ দিনের মতো সংক্ষিপ্ত হতে পারে, তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এর স্থায়িত্ব বাড়ানো হবে।


এদিকে অধিবেশন ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, অধিবেশন চলাকালে সবাইকে কঠোরভাবে নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি বা আইন অমান্যের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ত্রয়োদশ  জাতীয়  সংসদ  অধিবেশন  বৃহস্পতিবার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: