মহানবী পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন : মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড.

2026-08-26T21:40:14+00:00
2026-08-26T21:40:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মহানবী পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন : মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, মহানবীর শিক্ষা অনুসরণ করে সমাজ পরিচালনা করতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, মহানবী (সা.) এমন একটি সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন, যার মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান কমানো সম্ভব। তাঁর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে জনগণকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ছয় মাসের মধ্যেই তিনি তা একটি একটি করে পূরণ করছেন।’


পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসেনা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম ভূইয়া সোহেল।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে ড. মঈন খান নেতাকর্মীদের নিয়ে নিজ এলাকায় তাঁর প্রয়াত বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মহানবী  পৃথিবী  সাম্য  অর্থনীতি  মঈন খান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: