ফেসবুক-ইনস্টাগ্রাম শিশুদের ক্ষতি করে : মামলা নিষ্পত্তিতে শতকোটি ডলার দিতে রাজি মেটা

আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা মামলা নিষ্পত্তির জন্য ১৭.১ বিলিয়ন

2026-08-26T22:39:12+00:00
2026-08-26T22:39:12+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ফেসবুক-ইনস্টাগ্রাম শিশুদের ক্ষতি করে : মামলা নিষ্পত্তিতে শতকোটি ডলার দিতে রাজি মেটা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৩৯ পিএম 
ফেসবুক-ইনস্টাগ্রাম শিশুদের ক্ষতি করে : মামলা নিষ্পত্তিতে শতকোটি ডলার দিতে রাজি মেটা । ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা মামলা নিষ্পত্তির জন্য ১৭.১ বিলিয়ন ডলার (শতকোটি ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা।

আদালতের অনুমোদন সাপেক্ষে কার্যকর হতে যাওয়া এই চুক্তির অধীনে শুধু আর্থিক ক্ষতিপূরণই নয়, কিশোর-কিশোরী ব্যবহারকারীদের জন্য দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং রাতে অ্যাপ ব্যবহারে বাধানিষেধের মতো বেশ কিছু নতুন নিয়ম চালু করতে বাধ্য থাকবে মেটা। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বিচার শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় এই সমঝোতার মাধ্যমে মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে।

২০২৩ সালে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ ২৯টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযোগ আনে যে, প্রতিষ্ঠানটি শিশুদের গোপনীয়তা রক্ষাবিষয়ক ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট’ (COPPA)-সহ একাধিক আইন লঙ্ঘন করেছে। অঙ্গরাজ্যগুলোর দাবি ছিল, ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিও অটো-প্লে, ইনস্টাগ্রাম স্টোরিজ এবং ঘন ঘন নোটিফিকেশনের মতো ফিচারগুলো শিশুদের অতিরিক্ত আসক্ত করে রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের অনুমতি ছাড়া শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগও আনা হয়।


মামলাকারী অঙ্গরাজ্যগুলো কিশোরদের অভিভাবক যাচাইকরণ, ফিল্টার ও ভিডিও অটো-প্লে বন্ধসহ বেশ কিছু বড় পরিবর্তনের দাবি জানিয়েছিল। যদিও মেটা সব দাবি মেনে নেয়নি, তবে আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী—কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় দৈনিক ব্যবহারের নির্দিষ্ট সীমা নির্ধারণ, রাতের ব্যবহারে স্বয়ংক্রিয় ব্লক বা সীমাবদ্ধতা চালু এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সম্মতি প্রকাশ করেছে তারা।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ফেসবুক-ইনস্টাগ্রাম শিশুদের ক্ষতি করে : মামলা নিষ্পত্তিতে শতকোটি ডলার দিতে রাজি মেটা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: